ঢাকা | বঙ্গাব্দ

ওসমান হাদি চেয়েছিলেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক: তারেক রহমান

  • নিজস্ব প্রতিবেদক | ২৫ ডিসেম্বর, ২০২৫
ওসমান হাদি চেয়েছিলেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক: তারেক রহমান ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ২৪ এর গণআন্দোলনের এক সাহসী তরুণ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। ওসমান হাদি শহীদ হয়েছেন। ওসমান হাদি চেয়েছিলেন এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক।


বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর ৩০০ ফিটের সংবর্ধনা মঞ্চে ভাষণে তিনি এ কথা বলেন। 


তারেক রহমান বলেন, ওসমান হাদি চেয়েছিলেন এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক ও অর্থনৈতিক অধিকার ফিরে পাক।’ 


তিনি আরও বলেন, ‘২৪ এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদিসহ একাত্তরে যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের আমলে বিভিন্নভাবে যারা খুন ও গুমের শিকার হয়েছেন। এই রক্তের ঋণ যদি আমরা শেষ করতে চাই, তাহলে আসুন, আমরা সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলি। সকলে মিলে কাজ করি।’


thebgbd.com/NIT