শুক্রবার সুদানের আধা-সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) একটি ড্রোন আক্রমণে চাদের দুই সেনা নিহত হয়েছে বলে জানা গেছে। চাদের একটি সামরিক সূত্র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
আরএসএফ বুধবার জানিয়েছে, তারা সুদানের বিস্তীর্ণ দারফুর অঞ্চলের উত্তরে আবু কোমরা ও উম ব্রাউ শহরগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। উভয়ই সীমান্তবর্তী শহর আল-টিনার রাস্তায় অবস্থিত। সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, আরএসএফ-এর একটি ড্রোন শহরের চাদিয়ান পাশে বোমা বিস্ফোরণ করেছে। এই বিস্ফোরণে দুই জন সেনা নিহত হয়েছে।
সূত্র: এএফপি
এসজেড