উত্তর ইসরায়েলে শুক্রবার এক ফিলিস্তিনির ছুরিকাঘাতে ও গাড়িচাপায় দুই ব্যক্তি নিহত হয়েছে বলে জানা গেছে। যার ফলে অধিকৃত পশ্চিম তীরে হামলাকারীর গ্রামে সামরিক অভিযান চালনো হয়েছে। ইসরায়েলি পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
গাজার পশ্চিম তীরে বেসামরিক পোশাক পরিহিত এক ইসরায়েলি সামরিক রিজার্ভ সদস্য তার গাড়িটি একজন ফিলিস্তিনি ব্যক্তির ওপর চাপা দেওয়ার একদিন পর এই হামলা চালানো হয়। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ওই অঞ্চলে সহিংসতা বৃদ্ধি পেয়েছে।
ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে এটি একটি ধারাবাহিক সন্ত্রাসী হামলা যা বেইত শিয়ান শহরে শুরু হয়। যেখানে একজন পথচারীকে গাড়ি চাপায় নিহত হন। নিহত ব্যক্তির বয়স ৬৮ বছর বয়সী হতে পারে। একজন তরুণীকে ছুরিকাঘাত করা হয় এবং একজন বেসামরিক পথচারীর হস্তক্ষেপে আফুলার মাওনট জংশনের কাছে সন্দেহভাজন ব্যক্তি গুলি চালায়। আক্রমণকারীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর ম্যাগেন ডেভিড অ্যাডোম জরুরি পরিষেবা এক বিবৃতিতে জানিয়েছে, আহত দুজনই মারা গেছেন, এবং ১৬ বছর বয়সী এক ব্যক্তি ‘গাড়ির ধাক্কায়’ আহত হয়েছে। হামলাকারী বেশ কয়েকদিন আগে ইসরায়েলি ভূখণ্ডে অনুপ্রবেশ করে।
ইসরায়েলি পুলিশ পরে জানিয়েছে, ৩৪ বছর বয়সী হামলাকারী কাবাতিয়ার বাসিন্দা এবং বেইত শিয়ানে তার নিয়োগকর্তার গাড়ি ব্যবহার করে দুই ব্যক্তিকে ধাক্কা দেয় এবং তারপর তিনি দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে ধাক্কা দেন। তারপর তিনি তার গাড়ি থেকে ছুরি নিয়ে বেরিয়ে আসেন এবং ১৮ বছর বয়সী এক নারীকে বারবার ছুরিকাঘাত করেন। বাহিনী আরও জানিয়েছে, আক্রমণকারীর নিয়োগকর্তাকে আটক করা হয়েছে।
সূত্র: এএফপি
এসজেড