ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে যেকোনো পরিকল্পনায় ইউক্রেন, রাশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্র— এই চার পক্ষের স্বাক্ষর থাকা উচিত। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
সোমবার জেলেনস্কি সাংবাদিকদের বলেন, যেকোনো পরিকল্পনা চার পক্ষের স্বাক্ষরে অনুমোদিত হতে হবে-ইউক্রেন, ইউরোপ, যুক্তরাষ্ট্র ও রাশিয়া। কিয়েভ আশা করছে,‘দ্রুত অগ্রসর হতে’ এবং যেকোনো ধরনের বৈঠকের ফরম্যাটে তারা ‘উন্মুক্ত।’
সূত্র: এএফপি
এসজেড