ঢাকা | বঙ্গাব্দ

ইরান ও হামাসকে ট্রাম্পের হুঁশিয়ারি

গাজা চুক্তির অংশ হিসেবে দ্রুত নিরস্ত্র না হলে হামাসকে ‘ভোগান্তি পোহাতে হবে’ বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প।
  • অনলাইন ডেস্ক | ৩০ ডিসেম্বর, ২০২৫
ইরান ও হামাসকে ট্রাম্পের হুঁশিয়ারি নেতানিয়াহু ও ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুনর্গঠনে অগ্রসর হয়, তাহলে যুক্তরাষ্ট্র আরেকটি বড় ধরনের হামলায় সমর্থন দিতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে গাজায় হামাস নিরস্ত্র না হলে ‘গুরুতর পরিণতি’র সতর্কবার্তাও দিয়েছেন।


সোমবার ফ্লোরিডার মার-এ-লাগোতে নিজের বাসভবনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ট্রাম্প সাংবাদিকদের এ কথা বলেন। পাম বিচ থেকে এএফপি এ খবর জানায়।


ভঙ্গুর গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে নেতানিয়াহুর সাথে উত্তেজনার খবরগুলোকে কম গুরুত্ব দিয়ে ট্রাম্প বলেন, ইসরায়েল তার প্রতিশ্রুতি পূরণ করেছে এবং দায়ভার ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের।’ গাজা চুক্তির অংশ হিসেবে দ্রুত নিরস্ত্র না হলে হামাসকে ‘ভোগান্তি পোহাতে হবে’ বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প। একইসঙ্গে ইসরায়েল এই চুক্তি মেনে চলছে বলেও জানান তিনি। 


সোমবার ফ্লোরিডায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘চুক্তি অনুযায়ী তারা যদি নিরস্ত্র না হয়, তবে তাদের চরম পরিণতি ভোগ করতে হবে। তাদের একটি নির্দিষ্ট ও স্বল্প সময়ের মধ্যেই নিরস্ত্রীকরণ করতে হবে।’


এ সময় ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুর প্রতি তার সমর্থন ব্যক্ত করেন। গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার পরবর্তী ধাপে যাওয়ার ক্ষেত্রে কড়া অবস্থানে রয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইসরায়েলের পদক্ষেপ নিয়ে কোনো সংশয় নেই জানিয়ে ট্রাম্প বলেন, ‘ইসরায়েল যা করছে তা নিয়ে চিন্তিত নই। অন্যরা কী করছে বা কী করছে না, সেটি নিয়েই আমি উদ্বিগ্ন। তবে চিন্তিত নই ইসরায়েলকে নিয়ে। তারা পরিকল্পনা অনুযায়ী সব শর্ত পালন করছে।’


ট্রাম্প তার জাঁকজমকপূর্ণ মার-এ-লাগো রিসোর্টে সাংবাদিকদের বলেন, ‘যদি তারা চুক্তি অনুযায়ী অস্ত্রসমর্পণ না করে, তাহলে তাদের জন্য কঠিন পরিণতি অপেক্ষা করছে। তাদের তুলনামূলকভাবে স্বল্প সময়ের মধ্যেই অস্ত্রসমর্পণ করতে হবে।’


সোমবার হামাসের সশস্ত্র শাখা আবারও বলেছে, তারা তাদের অস্ত্র সমর্পণ করবে না। অপরদিকে ইরানের সর্বোচ্চ নেতার একজন শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা বলেছেন, ‘তার দেশের বিরুদ্ধে কোনো আগ্রাসন হলে তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়া হবে।’


সূত্র: এএফপি


এসজেড