ঢাকা | বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশব্যাপী গভীর শোকের আবহ বিরাজ করছে। তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি ও অন্তর্বর্তীকালীন সরকার।
  • নিজস্ব প্রতিবেদক | ৩০ ডিসেম্বর, ২০২৫
বেগম খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা ছবি : সংগৃহীত।

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশব্যাপী গভীর শোকের আবহ বিরাজ করছে। তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি ও অন্তর্বর্তীকালীন সরকার।

এই প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে ইচ্ছুক নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ এলাকায় নারীদের জন্য পৃথকভাবে এ বিশেষ ব্যবস্থা করা হয়েছে; যাতে তাঁরা সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে জানাজায় অংশ নিতে পারেন।

বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর দুপুর দুইটায় অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণে আগ্রহী সকলকে নিরাপত্তাজনিত কারণে কোনো প্রকার ব্যাগ বহন না করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

thebgbd.com/NA