ঢাকা | বঙ্গাব্দ

ইউক্রেনে শিশুসহ আহত ৪

রাশিয়ার হামলায় ১৪ বছর বয়সী এক কিশোর এবং আট বছর ও সাত মাস বয়সী দুই শিশুসহ চার জন আহত হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ০১ জানুয়ারি, ২০২৬
ইউক্রেনে শিশুসহ আহত ৪ রাশিয়া ইউক্রেন যুদ্ধ।

রাশিয়া ইউক্রেনের ওডেসা শহরে ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার ওই ড্রোন হামলায়  তিন শিশুসহ চারজন আহত হয়েছে। ওডেসার সামরিক প্রশাসন আজ বুধবার এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।


ওডেসার সামরিক প্রশাসনের আঞ্চলিক প্রধান টেলিগ্রামে বলেছেন, ‘রাশিয়ার ড্রোনগুলো আমাদের অঞ্চলের আবাসিক এলাকা ও জ্বালানি অবকাঠামোতে আক্রমণ করেছে।’ শহরের সামরিক প্রশাসনের প্রধান সের্গেই লিসাক পৃথক এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন, রাশিয়ার হামলায় ১৪ বছর বয়সী এক কিশোর এবং আট বছর ও সাত মাস বয়সী দুই শিশুসহ চার জন আহত হয়েছে। ৪২ বছর বয়সী এক ব্যক্তি রাশিয়ার এই হামলায়  ‘গুরুতর’ আহত হয়েছে। 


সূত্র: এএফপি


এসজেড