ঢাকা | বঙ্গাব্দ

বামপন্থী শাষণ দেখবে যুক্তরাষ্ট্র

মামদানি বলেন, ‘তারা জানতে চায়, বামপন্থীরা শাসন করতে পারে কি-না। আমরা বিশ্বের সামনে একটি উদাহরণ স্থাপন করব।’
  • অনলাইন ডেস্ক | ০২ জানুয়ারি, ২০২৬
বামপন্থী শাষণ দেখবে যুক্তরাষ্ট্র জোহরান মামদানি।

নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি বলেছেন, তার বামপন্থী রাজনীতি সফল হয় কি-না, তা দেখার জন্য পুরো যুক্তরাষ্ট্র তাকিয়ে আছে। নিউইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


শপথ নেওয়ার পর দেওয়া এক ভাষণে তিনি বলেন, ‘অনেকেই আমাদের দিকে নজর রাখছে। তারা জানতে চায়, বামপন্থীরা শাসন করতে পারে কি-না। তারা জানতে চায়, যে সব সংগ্রাম তাদের ভোগাচ্ছে, সেগুলোর সমাধান আদৌ সম্ভব কি-না। আমরা বিশ্বের সামনে একটি উদাহরণ স্থাপন করব।’


সূত্র: এএফপি


এসজেড