ঢাকা | বঙ্গাব্দ

ঢাকায় জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

  • নিজস্ব প্রতিবেদক | ০৪ জানুয়ারি, ২০২৬
ঢাকায় জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ফাইল ছবি

তুন বছরের শুরুতেই হাড়কাঁপানো শীতে জবুথবু রাজধানী। আজ রোববার (৪ জানুয়ারি) ঢাকায় রেকর্ড করা হয়েছে এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে, যা এ বছরের মধ্যে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা।


আবহাওয়া অধিদপ্তর আজ রোববার (৪ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে জানিয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।


পূর্বাভাসে আরও বলা হয়, এর পাশাপাশি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।


এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।


আজকের সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ২৫ মিনিটে ও আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে।


আবহাওয়ার অপর এক পূর্বাভাসে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, সোমবার (২৯ ডিসেম্বর) ভোর ৫টা থেকে পরবর্তী ৬-৮ ঘণ্টা মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ২০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌঁ-যানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না।


thebgbd.com/NIT