ঢাকা | বঙ্গাব্দ

খেলার মধ্যে রাজনীতি টেনে এনেছে ভারত: উপদেষ্টা রিজওয়ানা

খেলার মধ্যে ভারত রাজনীতি টেনে এনেছে মন্তব্য করে তথ্য, পরিবেশ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, খেলার মধ্যে যেহেতু রাজনীতি টেনে এনে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে, তাই বিষয়টির প্রতিক্রিয়া জানাতে বাংলাদেশকেও পদক্ষেপ নিতে হচ্ছে।
  • নিজস্ব প্রতিবেদক | ০৪ জানুয়ারি, ২০২৬
খেলার মধ্যে রাজনীতি টেনে এনেছে ভারত: উপদেষ্টা রিজওয়ানা ছবি : সংগৃহীত।

খেলার মধ্যে ভারত রাজনীতি টেনে এনেছে মন্তব্য করে তথ্য, পরিবেশ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, খেলার মধ্যে যেহেতু রাজনীতি টেনে এনে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে, তাই বিষয়টির প্রতিক্রিয়া জানাতে বাংলাদেশকেও পদক্ষেপ নিতে হচ্ছে। 

রোববার (০৪ জানুয়ারি) সচিবালয় বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম-বিএসআরএফ  আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।  

তিনি বলেন, বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করা হবে কি না, সেটার আইনি দিক পর্যালোচনা করা হচ্ছে।  

এ সময় নির্বাচন নিয়ে তিনি বলেন, দেশে একটি সুষ্ঠু এবং গ্রহনযোগ্য নির্বাচনের পরিবেশ রয়েছে। তিনি বলেন, অনেকে নির্বাচন নিয়ে অপপ্রচার চালালেও সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠানের দিকেই এগিয়ে যাচ্ছে দেশ।  

গণভোটের পক্ষে সরকারের ন্যারেটিভ প্রচার করতে গণমাধ্যমের সহযোগিতা চান তথ্য উপদেষ্টা।

আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ আছে কি না, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন,

বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ। আর নির্বাচনের প্রক্রিয়া তো এগিয়ে চলছে। তাই আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্ন অবান্তর।

নির্বাচন ঠেকাতে ভয় ভীতি দেখানো হচ্ছে। তবে এখন পর্যন্ত পরিবেশ গ্রহণযোগ্য আছে বলে মন্তব্য  করেন তথ্য উপদেষ্টা।

thebgbd.com/NA