ঢাকা | বঙ্গাব্দ

ট্রাম্প-এরদোয়ানের ফোনালাপ

এরদোগান বলেন, ভেনিজুয়েলার এই পরিস্থিতিতে সংবেদনশীল বিষয়গুলোতে তুরস্কের অবস্থান যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ০৭ জানুয়ারি, ২০২৬
ট্রাম্প-এরদোয়ানের ফোনালাপ ট্রাম্প ও এরদোগান।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভেনিজুয়েলা, গাজা এবং বাণিজ্য ও প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে ফোনে আলোচনা করেছেন। আঙ্কারা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় এই ফোনালাপের পর এক বিবৃতিতে জানিয়েছে, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যে রাজনৈতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা, দু’দেশের মধ্যে বাণিজ্যের লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় পদক্ষেপ এবং গাজা ও ভেনিজুয়েলার পরিস্থিতিসহ আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়াদি নিয়ে আলোচনা করেছেন দুই নেতা।


এরদোগান মন্ত্রিসভার বৈঠক শেষে বলেন, ভেনিজুয়েলার এই পরিস্থিতিতে সংবেদনশীল বিষয়গুলোতে তুরস্কের অবস্থান যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে।


সূত্র: এএফপি


এসজেড