ঢাকা | বঙ্গাব্দ

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হলেন তারেক রহমান।
  • নিজস্ব প্রতিবেদক | ০৯ জানুয়ারি, ২০২৬
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান ছবি : সংগৃহীত।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হলেন তারেক রহমান।


শুক্রবার (০৯ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।


বিএনপির পক্ষ থেকে জানানো হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এ প্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।


সভায় সর্বসম্মতিক্রমে শূন্য পদে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে জনাব তারেক রহমানকে দায়িত্ব প্রদান করা হয়। এর মাধ্যমে তিনি দলীয় গঠনতন্ত্র অনুসারে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।


thebgbd.com/NA