ঢাকা | বঙ্গাব্দ

সোমালিয়ার সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন

সোমালিয়ার সার্বভৌমত্ব, ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।
  • নিজস্ব প্রতিবেদক | ১১ জানুয়ারি, ২০২৬
সোমালিয়ার সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন ছবি : সংগৃহীত।

সোমালিয়ার সার্বভৌমত্ব, ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। সৌদি আরবের জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের ২২তম জরুরি অধিবেশনে স্থানীয় সময় শনিবার এ সমর্থন জানানো হয়।


বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ইসরায়েলের তথাকথিত সোমালিল্যান্ডের প্রতি স্বীকৃতির তীব্র নিন্দা জানান এবং আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিকতার প্রতি সবাইকে শ্রদ্ধা জানানোর আহ্বান জানান বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


thebgbd.com/NA