২০০৮ সালের নির্বাচনের হলফনামায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পদের যে তথ্য দিয়েছিলেন, তা মিথ্যা ছিল বলে মন্তব্য করেছেন দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেন। তিনি বলেন, তৎকালীন দুদক ও নির্বাচন কমিশন বিষয়টি যথাযথভাবে যাচাই করলে তিনি ওই নির্বাচনে অংশ নেয়ার যোগ্যতা হারাতেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন-র্যাকের ২২ বছরে পদার্পণ উপলক্ষে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান এসব কথা বলেন।
তিনি বলেন, হলফনামায় অপ্রদর্শিত অর্থ বা সম্পদের বিষয়ে দুদকের তাৎক্ষণিকভাবে কিছু করার সুযোগ না থাকলেও, নিজ নিজ এখতিয়ারে থেকে সম্পদের তথ্য গোপনের বিষয়গুলো খতিয়ে দেখবে দুদক।
এ সময় দুদক চেয়ারম্যান আরও জানান, হলফনামায় প্রদর্শিত হয়নি-এমন কোনো সম্পদের মালিক যেন নির্বাচিত না হন, সেটিই দুদকের প্রত্যাশা।
thebgbd.com/NIT