ঢাকা | বঙ্গাব্দ

ডেলসির সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প

ট্রাম্প বলেন, ‘ভেনিজুয়েলায় সব কিছু বেশ ভালোভাবেই চলছে। বর্তমান নেতৃত্বের সঙ্গে আমরা খুব চমৎকারভাবে কাজ করছি।’
  • অনলাইন ডেস্ক | ১২ জানুয়ারি, ২০২৬
ডেলসির সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে তার প্রশাসন ভালোভাবে কাজ করছে। তিনি রদ্রিগেজের সঙ্গে বৈঠকের আগ্রহও প্রকাশ করেছেন। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


রোববার প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে ট্রাম্প বলেন, ‘ভেনিজুয়েলায় সব কিছু বেশ ভালোভাবেই চলছে। বর্তমান নেতৃত্বের সঙ্গে আমরা খুব চমৎকারভাবে কাজ করছি।’ ক্ষমতাচ্যুত নিকোলাস মাদুরো সরকারের ভাইস প্রেসিডেন্ট ও বর্তমানে ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা ডেলসি রদ্রিগেজের সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘কোনো এক সময়ে (বৈঠকে) বসব।’


সূত্র: এএফপি


এসজেড