ঢাকা | বঙ্গাব্দ

১১৬ বন্দিকে মুক্তি দিয়েছে ভেনিজুয়েলা

বিবৃতিতে মুক্তিপ্রাপ্তদের সংখ্যা ১১৬ জন বলা হলেও বিরোধী দল ও মানবাধিকার সংগঠনগুলোর মতে এই সংখ্যা আরো কম।
  • অনলাইন ডেস্ক | ১২ জানুয়ারি, ২০২৬
১১৬ বন্দিকে মুক্তি দিয়েছে ভেনিজুয়েলা ভেনিজুয়েলা।

ভেনিজুয়েলা সোমবার জানিয়েছে, গত সপ্তাহে সরকার ঘোষণা দেওয়ার পর থেকে ১১৬ জন রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। তারা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আমলে কারা অন্তরীণ হন। কারাকাস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


কারা পরিষেবা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যারা সাংবিধানিক শৃঙ্খলা ব্যাহত এবং জাতির স্থিতিশীলতা ক্ষুণ্ন করার অভিযোগে স্বাধীনতা থেকে বঞ্চিত ছিলেন, তারা এই কারামুক্তির পদক্ষেপের মাধ্যমে উপকৃত হয়েছেন। বিবৃতিতে মুক্তিপ্রাপ্তদের সংখ্যা ১১৬ জন বলা হলেও বিরোধী দল ও মানবাধিকার সংগঠনগুলোর মতে এই সংখ্যা আরো কম।


সূত্র: এএফপি


এসজেড