ঢাকা | বঙ্গাব্দ

সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশইন করেছে বিএসএফ

  • নিজস্ব প্রতিবেদক | ১৪ জানুয়ারি, ২০২৬
সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশইন করেছে বিএসএফ ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার (১৪ জানুয়ারি) ভোরে ভারত থেকে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়া হয়। পরে বিজিবির বিভিষন বিওপির টহলদল তাদের আটক করে। ১৬ বিজিবি ব্যাটালিনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।


ব্যাটালিনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা বাংলাদেশি নাগরিক। তারা খুলনা ও যশোর জেলার বাসিন্দা।


তারা জানায়, তারা কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যায় এবং ৫/৬ বছর ধরে তারা ভারতের আগ্রা জেলায় বসবাস করতো। সেখান থেকে পুলিশ তাদের আটক করে। এরপর প্রায় ৩ বছর কারাভোগ শেষে ভারতীয় পুলিশ তাদেরকে বিএসএফের হস্তান্তর করলে টিলাশন বিএসএফ ক্যাম্পের সদস্যরা চাড়াল চাড়ালডাংগা সীমান্তের ২১৯/২৯-আর নম্বর সীমান্ত পিলার এলাকা দিয়ে তাদেরকে বাংলাদেশে অনুপ্রবেশ করায়। পরে চাড়ালডাংগা বিওপির টহলদল সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।


আটককৃতদের নাম ও ঠিকানা যাচাই শেষে তাদেরকে গেমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।


thebgbd.com/NIT