ঢাকা | বঙ্গাব্দ

ব্যাংককে ক্রেন দুর্ঘটনায় নিহত ২

ঘটনাস্থল থেকে এএফপিকে পুলিশ কর্মকর্তা সিথিপর্ন কাসি বলেন, ‘এই দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। তবে কেউ আহত হয়নি।’
  • অনলাইন ডেস্ক | ১৫ জানুয়ারি, ২০২৬
ব্যাংককে ক্রেন দুর্ঘটনায় নিহত ২ দুর্ঘটনার পরপরই তোলা ছবি।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে একটি মহাসড়ক নির্মাণস্থলে ক্রেন ভেঙে পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সামুত সাখন প্রদেশে নির্মাণাধীন রামা টু এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। খবর বার্তা সংস্থা এএফপি’র।


ঘটনাস্থল থেকে এএফপিকে পুলিশ কর্মকর্তা সিথিপর্ন কাসি বলেন, ‘এই দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। তবে এতে কেউ আহত হয়নি।’ এই দুর্ঘটনার একদিন আগে থাইল্যান্ডে আরেকটি ভয়াবহ ক্রেন দুর্ঘটনায়, একটি ট্রেনের ওপর ক্রেন পড়ে অন্তত ৩২ জনের মৃত্যু হয়। পরপর দুই দিনের দুর্ঘটনা দুটি দেশজুড়ে নির্মাণ নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


সূত্র: এএফপি


এসজেড