ঢাকা | বঙ্গাব্দ

কূটনীতিককে গুপ্তচর বলা অভিযোগ ‘ভিত্তিহীন’

বৃহস্পতিবার মস্কো এক ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দেওয়ার পর লন্ডনের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হয়।
  • অনলাইন ডেস্ক | ১৬ জানুয়ারি, ২০২৬
কূটনীতিককে গুপ্তচর বলা অভিযোগ ‘ভিত্তিহীন’ যুক্তরাজ্য।

মস্কোয় নিযুক্ত ব্রিটিশ এক কূটনীতিককে ‘গুপ্তচর’ হিসেবে অভিযুক্ত করেছে রাশিয়া। তবে এ দাবিকে ‘দুরভিসন্ধিমূলক ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর। বৃহস্পতিবার মস্কো ওই ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দেওয়ার পর লন্ডনের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হয়। লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


এক বিবৃতিতে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানায়, ‘আমাদের কর্মীদের বিরুদ্ধে ক্রেমলিনের এ ধরনের দুরভিসন্ধিমূলক ও ভিত্তিহীন অভিযোগ তোলার ঘটনা এবারই প্রথম নয়। এর জবাবে আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা আমরা খতিয়ে দেখছি।’


সূত্র: এএফপি


এসজেড