ঢাকা | বঙ্গাব্দ

মৎস‌্য ব‌্যবসায়ীর বা‌ড়ি‌তে দুর্ধর্ষ ডাকাতি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের লতব্দী সিংগারপুর এলাকায় মৎস্য ব্যবসায়ী হাজী সিরাজ মিয়ার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
  • নিজস্ব প্রতিবেদক | ১৭ জানুয়ারি, ২০২৬
মৎস‌্য ব‌্যবসায়ীর বা‌ড়ি‌তে দুর্ধর্ষ ডাকাতি ছবি: সংগৃহীত।

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের লতব্দী সিংগারপুর এলাকায় মৎস্য ব্যবসায়ী হাজী সিরাজ মিয়ার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।


শুক্রবার দিনগত রাতে ১৫ থেকে ২০ জনের একটি মুখোশধারী ডাকাত দল পিস্তল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ে। ডাকাতরা একে একে বাসার সাতটি দরজা ভেঙে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। 


এরপরে ডাকাতরা ঘরের বিছানার নিচে ও আলমারিতে রাখা আনুমানিক সাত লাখ টাকা এবং ওয়াল কেবিনেটে সংরক্ষিত প্রায় চার ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়। ডাকাতির সময় বাধা দিতে গেলে হাজী সিরাজ মিয়ার ছেলে সাইফুল ইসলামকে মারধর করা হয়।


আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। 

 


thebgbd.com/NA