চাঁদপুর জেলার মতলব পৌরসভার জিয়া সাইবার ফোর্স–জেডসিএফ-এর আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
আজ আনুষ্ঠানিকভাবে এই কমিটির অনুমোদন দেন চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের আহবায়ক খালিদ হাসান ও সদস্য সচিব নাছির মির্জা। তাদের স্বাক্ষরের মাধ্যমে মতলব পৌরসভা জেডসিএফ-এর আহবায়ক কমিটি কার্যকর হয়।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন এই কমিটি সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং জিয়া সাইবার ফোর্সের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখবে।
thebgbd.com/NIT