পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক চোরাচালানের অভিযোগে একটি নৌযানে মার্কিন হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। মার্কিন সেনাবাহিনী শুক্রবার এই তথ্য জানিয়েছে। মার্কিন সেনাবাহিনী জানায়, হামলায় ক্ষতিগ্রস্ত নৌযানটি থেকে নিখোঁজ হওয়া তৃতীয় ব্যক্তিকে উদ্ধারে কোস্টগার্ড তল্লাশি চালাচ্ছে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
মার্কিন দক্ষিণ কমান্ড (সাউথকম) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে, ওই নৌযানটি পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাদক-পাচারের জন্য পরিচিত একটি রুট দিয়ে মাদক পাচার করছিল। সাউথকমের শেয়ার করা একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একাধিক ইঞ্জিনচালিত একটি নৌকা বিস্ফোরণে ধ্বংস হয়ে যাচ্ছে। হামলার আগে ওই নৌযানে তিনজনকে দেখা গেছে।
সূত্র: এএফপি
এসজেড