জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে আমরা যুবকদের হাতে বেকার ভাতা তুলে দিতে চাই না, বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে তৈরি করে দিতে চাই।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর কাজলায় ঢাকা ৪ ও ৫ আসনের নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশে আর কোন চাঁদাবাজের ঠাঁই থাকবে না। চাঁদাবাজদেরও ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় এলে মামা-খালুর পরিচয়ে কোনো অপরাধী পার পাবে না। প্রয়োজনে জীবন দিয়ে হলেও নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে উঠলে মায়েরা সমাজে সর্বোচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত হবেন।
জামায়াত আমির বলেন, দেশের মানুষ পুরোনো ও গতানুগতিক রাজনীতি থেকে বেরিয়ে আসতে চায়। জনগণ মানবিক ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রত্যাশা করে এবং সংসদে চাঁদাবাজদের দেখতে চায় না ।
thebgbd.com/NA