ঢাকা | বঙ্গাব্দ

চাঁদাবাজ-সন্ত্রাসীদের শেষদিন ১২ ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম

ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
  • নিজস্ব প্রতিবেদক | ২৫ জানুয়ারি, ২০২৬
চাঁদাবাজ-সন্ত্রাসীদের শেষদিন ১২ ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম ছবি: সংগৃহীত।

ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতিতে পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ভোটের মাধ্যমেই চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের রাজনীতির অবসান ঘটবে।


রোববার (২৫ জানুয়ারি) সকালে নিজ নির্বাচনী এলাকায় ভোটের প্রচারণাকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, একটি পক্ষ তার কর্মী-সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছে। তবে এসব অপচেষ্টা কোনো কাজে আসছে না বলেও মন্তব্য করেন তিনি।


নাহিদ ইসলাম বলেন, চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের শেষদিন হবে আগামী ১২ ফেব্রুয়ারি।


তিনি ভোটারদের উদ্দেশে নির্বিঘ্নে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, যাকে ভোট দেবেন, বুঝে-শুনে দেবেন। কারণ এবারের নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ ও ভাগ্য নির্ধারণ করবে।


ভোটারদের প্রতি সতর্কবার্তা দিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, কোনো প্রলোভন, সুবিধা কিংবা মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত হওয়া যাবে না।


তিনি বলেন, চিন্তাভাবনা করে সেই যোগ্য প্রার্থীকে ভোট দিন, যিনি সত্যিকার অর্থে এলাকা ও দেশের পরিবর্তন ঘটাতে সক্ষম।


এ সময় তিনি একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশাও ব্যক্ত করেন।


thebgbd.com/NA