ঢাকা | বঙ্গাব্দ

বাড়ালো আয়কর রিটার্ন জমার সময়

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২৬ কর বছরে ব্যক্তি আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছে। এনবিআর বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
  • নিজস্ব প্রতিবেদক | ২৯ জানুয়ারি, ২০২৬
বাড়ালো আয়কর রিটার্ন জমার সময় ছবি : সংগৃহীত।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২৬ কর বছরে ব্যক্তি আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছে। এনবিআর বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

ফলে ব্যক্তি করদাতারা জরিমানা ছাড়া আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন দিতে পারবে। এর আগেও আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় দুই দফায় এক মাস করে বাড়ানো হয়েছিল।

আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩৩৪ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড জনস্বার্থে এই সিদ্ধান্ত নেয়। সরকারের পূর্বানুমোদনক্রমে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাদের ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩১ জানুয়ারি ২০২৬-এর পরিবর্তে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ নির্ধারণ করা হয়েছে।

thebgbd.com/NA