ঢাকা | বঙ্গাব্দ

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ: রিয়াল আবারও বেনফিকার মুখোমুখি, পিএসজির সামনে মোনাকো

  • নিজস্ব প্রতিবেদক | ৩০ জানুয়ারি, ২০২৬
চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ: রিয়াল আবারও বেনফিকার মুখোমুখি, পিএসজির সামনে মোনাকো ফাইল ছবি

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর আটটি দল চূড়ান্ত। শীর্ষ আটটি দল চলে গেছে পরের ধাপে, সেখানে যুক্ত হবে আরও আট দল- যে লড়াইয়ে মুখোমুখি হচ্ছে টেবিলের ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলো। যেখানে রয়েছে চমক।  


চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বের শেষ ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারিয়ে চমক দেখায় বেনফিকা। ৪-২ গোলে জয়ের ম্যাচে আলোচনায় ছিল গোলকিপারের লক্ষ্যভেদী হেড। ওই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তিনে থাকা রিয়াল নেমে যায় প্লে-অফে। আজ (শুক্রবার) অনুষ্ঠিত ড্র আবারো দুই দলকে মুখোমুখি করল। নকআউট প্লে-অফ রাউন্ডে আবার একে অন্যের সঙ্গে খেলবে রিয়াল ও বেনফিকা। বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই খেলবে স্বদেশী ক্লাব এএস মোনাকোর বিপক্ষে।


মাদ্রিদ ও বেনফিকার প্লে-অফ ভাগ্য নির্ধারণ হয় লিগ পর্বে। গোলকিপার আনাতোলি ত্রুবিনের হেডে বেনফিকার শেষ ষোলোর প্লে-অফ নিশ্চিত হয়। আর রিয়াল ছিটকে যায় সরাসরি শেষ ষোলোতে জায়গা পাওয়া আট দলের অবস্থান থেকে। 


রিয়াল আবারো সাবেক কোচ হোসে মরিনহোর দলের মুখোমুখি হচ্ছে। দুই লেগের ম্যাচগুলো হবে ১৭-১৮ ফেব্রুয়ারি ও ২৪-২৫ ফেব্রুয়ারি।


এছাড়া অ্যাটলেটিকো মাদ্রিদ খেলবে ক্লাব ব্রুগের বিপক্ষে। জুভেন্টাসের লড়াই তুর্কি ক্লাব গ্যালাতাসারের সঙ্গে।


বরুসিয়া ডর্টমুন্ড বনাম আতালান্তা 


অলিম্পিয়াকোস বনাম বেয়ার লেভারকুসেন 


গ্যালাতাসারে বনাম জুভেন্টাস 


ক্লাব ব্রুগ বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ 


মোনাকো বনাম প্যারিস সেন্ট-জার্মেই 


বেনফিকা বনাম রিয়াল মাদ্রিদ 


কারাবাগ বনাম নিউক্যাসেল ইউনাইটেড


ইন্টার মিলান বনাম বোদো/গ্লিমট


thebgbd.com/NIT