ঢাকা | বঙ্গাব্দ

হামলা হলে ‘আঞ্চলিক যুদ্ধের’ হুঁশিয়ারি

খামেনিকে উদ্ধৃত করে এএফপি জানায়, ‘মার্কিনদের জানা উচিত, যদি তারা যুদ্ধ শুরু করে, তবে এবার তা একটি আঞ্চলিক যুদ্ধ হবে।’
  • অনলাইন ডেস্ক | ০১ ফেব্রুয়ারি, ২০২৬
হামলা হলে ‘আঞ্চলিক যুদ্ধের’ হুঁশিয়ারি আলি খামেনি।

পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক শক্তি মোতায়েনের প্রেক্ষাপটে রোববার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে তা ‘আঞ্চলিক যুদ্ধে’ রূপ নিতে পারে।


ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে খামেনিকে উদ্ধৃত করে তেহরান থেকে এএফপি জানায়, ‘মার্কিনদের জানা উচিত, যদি তারা যুদ্ধ শুরু করে, তবে এবার তা একটি আঞ্চলিক যুদ্ধ হবে।’


সূত্র: এএফপি


এসজেড