ঢাকা | বঙ্গাব্দ

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের ঘর থেকে বের হতে দেবে না: টুকু

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের ঘর থেকে বের হতে দেবে না বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু। রোববার (১ জানুয়ারি) নিজ এলাকায় এক নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।
  • নিজস্ব প্রতিবেদক | ০১ ফেব্রুয়ারি, ২০২৬
জামায়াত ক্ষমতায় গেলে নারীদের ঘর থেকে বের হতে দেবে না: টুকু ছবি : সংগৃহীত।

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের ঘর থেকে বের হতে দেবে না বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু। রোববার (১ জানুয়ারি) নিজ এলাকায় এক নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন। 

এ সময় কর্মজীবী নারীদের নিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টের একটি মন্তব্য উপস্থিত জনতা দেখান এবং পড়ে শোনান তিনি। 

টুকু বলেন, যারা নারীদের নিয়ে এমন ধারণা পোষণ করে, তারা ক্ষমতায় গেলে নারীদের ঘর থেকে বের হতে দেবে না। 

এ সময় তিনি জামায়তকে ভোট দেবেন কি না উপস্থিত জনতার কাছে জানতে চান তিনি। তারা না উত্তর দেন। পাশপাশি তারা ধানের শীষে ভোট দেবেন বলে টুকুকে প্রতিশ্রুতি দেন।

thebgbd.com/NA