আগামী ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান ঝালকাঠি আসছেন। তিনি দুপুর ২টায় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।
এই উপলক্ষে মঙ্গলবার বিকেলে জেলা জামায়াতের নেতৃবৃন্দ জনসভার স্থান পরিদর্শন করেন। জেলা জামায়াতের আমীর এডভোকেট হাফিজুর রহমান জানান, ঝালকাঠির দুটি সংসদীয় আসনের দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমীর এ সফর করবেন। তিনি আশা প্রকাশ করেন, সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অর্ধালক্ষাধিক লোকের সমাগম হবে।
মাঠ পরিদর্শনে জেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারী অধ্যক্ষ ফরিদুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা আব্দুল হাই, শহর জামায়াতের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বাবু প্রমুখ।
ঝালকাঠি-১ আসনে ড. ফয়জুল হক এবং ঝালকাঠি-২ আসনে শেখ নেয়ামুল করিম দাঁড়িপাল্লা প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
thebgbd.com/NA