ঢাকা | বঙ্গাব্দ

নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করতে চাই: তারেক রহমান

  • নিজস্ব প্রতিবেদক | ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করতে চাই: তারেক রহমান ছবি : সংগৃহীত।

সরকারে গেলে নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করতে চায় বিএনপি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিএনপির ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন ।


যোগাযোগ ব্যবস্থা নিয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, সারাদেশকে রেললাইনের মাধ্যমে কানেক্ট করতে চাই। এতে যেমন নিজেদের যাতায়াত খরচ কমে যাবে, তেমনি পণ্য পরিবহনে সুবিধা হবে। এতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। 


তিনি বলেন, আইসিটি খাতে ১০ লক্ষ কর্মসংস্থান সৃষ্টির চিন্তা রয়েছে। কনটেন্টক্রিয়েশনের উদ্যোগ নেওয়া হবে। ছেলে-মেয়েদের ট্রেনিং দিয়ে এই সেক্টরে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। 


তারেক রহমান বলেন, সাইবার স্পেসে নারীদের বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। সােইবার বুলিংয়ের শিকার হচ্ছে তারা। এ ব্যাপারে কঠোর হতে হবে। যে বুলিং করবে, তাদের দেশের আইন অনুযায়ী শাস্তি পেতে হবে। 


এ সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, যে ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন, তার মেয়াদ ১০ বছরের বেশি হবে না। আমরা সরকার গঠনে সক্ষম হলে এটা নিয়ে আইন করতে চাই। 


ইশতেহার ঘোষণায় তারেক রহমান বলেন, আমরা মনে করি, নিরপেক্ষভাবে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করা জাতীয় দায়িত্ব। সবাইকে নিয়ে আমরা সরকারে গেলে এটা করতে চাই। 


এ সময় তিনি বলেন, গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের জন্য এবং বিগত ১৫ বছরে যারা গুম খুন হয়েছেন, তাদের পরিবারের পাশে কীভাবে দাঁড়াতে পারি সেই পরিকল্পনা রয়েছে। আন্দোলনের সময় যারা শহীদ হয়েছেন এবং যারা গুম খুন হয়েছেন, তাদের নিজ নিজ এলাকায় রাস্তা ও সরকারি প্রতিষ্ঠানের নামকরণ তাদের নামে করবো।  

তিনি বলেন, আমরা সরকারে গেলে সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পূনর্স্থাপন করতে চাই। 


তারেক রহমান বলেন, আমাদের ভোট প্রদানের চর্চা অব্যাহত রাখতে হবে। সরকারে গেলে তত্ত্ববধায়ক সরকার পুনর্প্রতিষ্ঠিত করতে চাই। এটা আমরাই বাংলাদেশ আগে থেকে বলে আসছি। 


ইশতেহারে বলা হয়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পর ১৯৭৫ সালের সিপাহী-জনতার বিপ্লব ও ১৯৯০ সালের ছাত্র-গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। সেই রক্তার্জিত স্বাধীনতা ও গণতন্ত্রকে রক্ষার ক্ষেত্র প্রস্তুত করেছে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান।


তিনি বলেন, পোশাক শিল্পে ৭০ শতাংশ নারী শ্রমিক কাজ করে। গার্মেন্টসের বাইরেও আমরা কিছু কিছু নারীদের জন্য সেক্টর তৈরি করতে চাই, যেখানে নারী শ্রমিকরা কাজ করবে। নারীদের কর্মঘণ্টা কমানো নয়, বরং নারীর জন্য ডে কেয়ার ও ব্রেস্ট ফিডিংয়ের ব্যবস্থা করতে চাই।


তারেক রহমান বলেন, কৃষকদের কার্ড দিলে তাদের তা স্ট্রোং সাপোর্ট দেবে। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করতে চাই। কৃষকদের সাপোর্ট দেওয়ার জন্য এই কাজটি করতে চাই।


thebgbd.com/NA