ঢাকা | বঙ্গাব্দ

ওমানে ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু

আলোচনায় ইরানের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। যুক্তরাষ্ট্রের পক্ষে প্রতিনিধিত্ব করছেন বিশেষ দূত স্টিভ উইটকফ।
  • অনলাইন ডেস্ক | ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
ওমানে ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনা শুক্রবার ওমানে শুরু হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। তেহরান জানিয়েছে, প্রয়োজনে তারা আত্মরক্ষা করতে প্রস্তুত। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামরিক পদক্ষেপের সম্ভাবনা পুরোপুরি বাতিল করে দেননি। মাস্কাট থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের সময় গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ওই ঘটনার পর এই প্রথম দু’দেশের মধ্যে সরাসরি আলোচনা শুরু হলো। ওই যুদ্ধের মধ্য দিয়েই মূলত আগের দফার আলোচনার সমাপ্তি ঘটে। 


আলোচনায় ইরানের প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষে প্রতিনিধিত্ব করছেন দেশটির বিশেষ দূত স্টিভ উইটকফ।


সূত্র: এএফপি


এসজেড