বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ওই নারী ভোটার নিজের ভোট দিতে না পেরে এই অভিযোগ করেন।
ওই নারীর নাম ইশরাত পারভিন। তিনি নগরীর ওয়ার্লেস কলোনীর ৫ নং লেইন এলাকার বাসিন্দা। তবে বর্তমান হালিশহর বি ব্লক ৯ নং লেইন এলাকায় থাকেন।
‘সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য গুজব হিসেবে প্রমাণিত হয়েছে’
তিনি বলেন, ‘এটা কোন ধরনের নিয়ম? এখন সুশৃঙ্খলভাবে ভোট হবে, তবুও আমি গিয়ে দেখি আমার ভোট আরেকজনে দিয়ে দিছে। পরে আবার ওনারা আমার পেপার ঠিক করে ভোট দিতে দিছে।
এবিষয়ে জানতে চাইলে পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রিফাত-উর-রহমান বলেন, ‘ওই নারীর অভিযোগ সত্য। এই কেন্দ্রে এই একটাই ঘটেছে। পরে ওনার ভোটটা টেন্ডার্ড ভোট (সান্ত্বনামূলক- গণনা হবে না) হিসেবে নেওয়া হয়েছে।’
টেন্ডার্ড ভোট কোন প্রক্রিয়ায় গণনা করা হবে— এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গণনা করার একটি প্রক্রিয়া আছে।’
thebgbd.com/BYB