ঢাকা | বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে ৫১ শতাংশ ভোট পড়েছে: ডিসি

  • নিজস্ব প্রতিবেদক | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
লক্ষ্মীপুরে ৫১ শতাংশ ভোট পড়েছে: ডিসি ছবি : সংগৃহীত।

লক্ষ্মীপুরে শান্তিপুর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলছে। বৃহস্পতিবার দুপুর ২ টা পর্যন্ত জেলার ৪টি আসনে ৫১ শতাংশ ভোট পড়েছে। এ সময়ে বড় ধরণের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

জেলা রিটার্ণিং অফিসার ও জেলা প্রশাসক (ডিসি) এস এম মেহেদী হাছান বিষয়টি নিশ্চিত করেছেন। 

নির্বাচন সংশ্লিষ্টরা জানান, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের নোয়াগাঁও বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র ৪৩৮৫ জন ভোটার রয়েছে। দুপুর আড়াইটা পর্যন্ত এ কেন্দ্রে ২৩০০ জন নারী-পুরুষ ভোট দিয়েছেন। 

অন্যদিকে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে পূর্ব আলাদাতপুর কাজী কালায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৬ হাজার ভোটারের মধ্যে ১ হাজার ৩০০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। 

লক্ষ্মীপুর-২ আসনের পশ্চিম টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৫৩ জন এরমধ্যে একই সময়ে ১ হাজারেরও বেশি ভোট পড়েছে।

জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, দুপুর দুইটা পর্যন্ত লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ৫২ শতাংশ, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে ৫২, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ৫১, লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে ৫১শতাংশ ভোট পড়েছে। বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত বিরামহীনভাবে এ ভোট চলবে। 

জেলার ৪টি আসনে মোট ভোটার ১৬ লাখ ৩৫ হাজর ৯৫৬ জন, এসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৯ জন প্রার্থী। 

thebgbd.com/NA