ভেনিজুয়েলার তেল শিল্প সম্পর্কিত নিষেধাজ্ঞা মঙ্গলবার আরও শিথিল করার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। ভেনিজুয়েলার তেল শিল্পের ওপর নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রের এই শিথিলতার পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশটির তেল খাতে মার্কিন কোম্পানিগুলোর অংশ গ্রহণের সুযোগকে আরও বিস্তৃত করা হচ্ছে। বিশেষ করে তখন, যখন দেশটির রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ একটি লাইসেন্স জারি করেছে, যা ভেনিজুয়েলার সরকার ও রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোলিওস ডি ভেনিজুয়েলা, এসএ-এর সঙ্গে নির্দিষ্ট কিছু লেনদেন অনুমোদন করে, যাতে তেল বা গ্যাস অনুসন্ধান উন্নয়ন বা উৎপাদনের জন্য প্রয়োজনীয় পণ্য, প্রযুক্তি ও সফটওয়্যার সরবরাহ করা যায়। আরেকটি লাইসেন্স বন্দর ও বিমানবন্দর কার্যক্রম সম্পর্কিত কিছু লেনদেনও অনুমোদন করে, আর তৃতীয় একটি ডকুমেন্ট ভেনিজুয়েলা উৎসের তেলের সঙ্গে সম্পর্কিত কিছু কার্যক্রমকে যথাযথভাবে অনুমোদিত করেছে।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ট্রেজারির এই ঘোষণা এমন এক সময় এসেছে, যখন মার্কিন শক্তি সচিব ক্রিস রাইট অজানা একটি তারিখে তেল সংক্রান্ত কথাবার্তা চালাতে ভেনিজুয়েলায় যাওয়ার পরিকল্পনা করছেন বলে মার্কিন মিডিয়া জানিয়েছে। ২০১৯ সাল থেকে ওয়াশিংটনের নিষেধাজ্ঞায় থাকা ভেনিজুয়েলায় বিশ্ব মোট প্রমাণিত তেল মজুদের প্রায় এক-পঞ্চম অংশ রয়েছে এবং এক সময় এই দেশ যুক্তরাষ্ট্রের বড় ক্রুড তেল সরবরাহকারী ছিল।
সূত্র: এএফপি
এসজেড