ঢাকা | বঙ্গাব্দ

এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে বিএনপি: সারজিস আলম

  • নিজস্ব প্রতিবেদক | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে বিএনপি: সারজিস আলম ছবি : সংগৃহীত।

পঞ্চগড়-১ আসনের বিভিন্ন স্থানে নির্বাচন পরবর্তী সহিংসতায় এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে বিএনপি; এমনই অভিযোগ তুলেছেন আসনটিতে প্রতিদ্বন্দ্বিতাকারী পরাজিত প্রার্থী সারজিস আলম।

আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এই তথ্য জানান।

এ সময় সারজিস আলম বিএনপি কি এখনো পুরনো কায়দায় প্রতিহিংসার রাজনীতি করতে চায় কিনা সেটা স্পষ্ট করতে বলেন।

নিম্নে তার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

এখন পর্যন্ত পঞ্চগড়-১ আসনে প্রায় ৩০+ জায়গায় বিএনপির নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের ওপর, তাদের বাড়িঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে, হুমকি দিয়েছে। অনেকে পালিয়ে আছে।

বিএনপি কি এখনো পুরনো কায়দায় প্রতিহিংসার রাজনীতি করতে চায় কিনা সেটা বিএনপিকে স্পষ্ট করতে হবে।

আমরা রাজনীতি করতে এসেছি। পুরনো নোংরা রাজনৈতিক কালচারগুলোকে পরিবর্তন করে নতুন রাজনীতি করতে এসেছি।

thebgbd.com/NA