ঢাকা | বঙ্গাব্দ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য

  • নিজস্ব প্রতিবেদক | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য ছবি : সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের জন্য তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনারের এক টুইট বার্তায় এ অভিনন্দন জানায়।

বার্তায় বলা হয়, বাংলাদেশ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করছে। একইসঙ্গে দেশের জনগণকেও অভিনন্দন জানানো হয়।


এতে আরও বলা হয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু ও নিরাপত্তা—এই অভিন্ন অগ্রাধিকারগুলোতে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রয়েছে।

এছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সহযোগিতা জোরদারের আশাবাদও ব্যক্ত করা হয়েছে।

thebgbd.com/NA