কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি শুক্রবার ব্রিটিশ কলাম্বিয়ায় গণহত্যার ঘটনায় নিহত আটজনের আত্মীয়স্বজনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
কার্নি ভুক্তভোগীদের সন্ধ্যাকালীন এক স্মরণ সভায় বলেন, ‘জানি, আমার কোনো কথাই আপনাদের সন্তানদের ফিরিয়ে আনতে পারবে না। আমি জানি, আমার বা কারও কোনও কথাই আজ রাতে আপনার ঘরের নীরবতা কাটাতে পারবে না। আমরা আপনাদের পাশে আছি এবং ক্যানাডিয়ানরা আপনার পাশে আছে, এবং আমরা সর্বদা আপনার পাশে থাকব।’ বিরোধীদলীয় নেতা পিয়েরে পোইলিভরে এবং দেশের অন্যান্য দলের প্রধানরা তখন কার্নির সঙ্গে ছিলেন।
মঙ্গলবার, টাম্বলার রিজ মাধ্যমিক বিদ্যালয়ে ১৮ বছর বয়সী এক ট্রান্সজেন্ডার নারী প্রথমে তার মা এবং সৎ ভাইকে হত্যা করার পর গুলি চালিয়ে পাঁচজন ছাত্র এবং একজন শিক্ষককে হত্যা করে। এরপর আক্রমণকারী নিজেই আত্মহত্যা করে।
সূত্র: এএফপি
এসজেড