ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বয়াক নাহিদ ইসলামের সাক্ষাতের জন্য তার বাসায় পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে জামায়াত আমিরের বাসায় যান তারেক রহমান।
এর আগে, দলের পক্ষ থেকে জানানো হয়েছিল, রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টায় নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান।
এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি এককভাবে জয় পেয়েছে ২০৯টিতে। জোটের শরিক দলগুলো পেয়েছে আরও ৩টি আসন। সব মিলিয়ে নতুন সংসদে বিএনপি জোটের আসনসংখ্যা দাঁড়িয়েছে ২১২।