ঢাকা | বঙ্গাব্দ

নতুন মন্ত্রীদের জন্য ৩৭টি বাড়ি প্রস্তুত: আদিলুর রহমান

  • নিজস্ব প্রতিবেদক | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
নতুন মন্ত্রীদের জন্য ৩৭টি বাড়ি প্রস্তুত: আদিলুর রহমান ফাইল ছবি

গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, নতুন মন্ত্রীদের জন্য এখন পর্যন্ত ৩৭টি বাংলো বাড়ি প্রস্তুত রাখা হয়েছে। মিন্টো রোড, হেয়ার রোড, গুলশান এবং ধানমন্ডি এলাকায় এসব বাংলো প্রস্তুত রয়েছে। এর বাইরে আরও প্রয়োজন হলে সেগুলোও প্রস্তুত রয়েছে।


সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীতে সাংবাদিকদের তিনি এ কথা জানান। 


আদিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর জন্য আপাতত যমুনা এবং সংসদ ভবনের পেছনে স্পিকার এবং ডেপুটি স্পিকারের বাংলো প্রস্তুত রয়েছে। বিএনপির পক্ষ থেকে যেভাবে চাওয়া হবে সেভাবেই সিদ্ধান্ত নেওয়া হবে।


thebgbd.com/NIT