ঢাকা | বঙ্গাব্দ

অন্তর্বর্তী জামিন পেলেন রাজপাল যাদব

  • নিজস্ব প্রতিবেদক | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
অন্তর্বর্তী জামিন পেলেন রাজপাল যাদব রাজপাল যাদব

দিল্লি হাইকোর্ট অভিনেতা রাজপাল যাদব-কে আগামী ১৮ মার্চ পর্যন্ত অন্তর্বর্তী জামিন দিয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, তিনি অভিযোগকারীকে ১ কোটি ৫০ লাখ রুপি পরিশোধ করেছেন।


জানা গেছে, ভাইঝির বিয়েতে উপস্থিত থাকার জন্যই অভিনেতা অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন। পারিবারিক এই বিয়ের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি। আদালত বিষয়টি বিবেচনা করে নির্দিষ্ট সময়ের জন্য জামিন মঞ্জুর করেছে।


এই রায়ের ফলে নির্ধারিত সময়ের মধ্যে রাজপাল যাদব তার পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।


thebgbd.com/NIT