ঢাকা | বঙ্গাব্দ

আর্থিক প্রতিষ্ঠানে লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা

  • নিজস্ব প্রতিবেদক | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
আর্থিক প্রতিষ্ঠানে লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা ফাইল ছবি

আসন্ন রমজান মাসে আর্থিক প্রতিষ্ঠানের অফিস সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) থেকে রমজানে আর্থিক প্রতিষ্ঠানে লেনদেনের নতুন এ সময়সূচি জানানো হয়। 


এতে বলা হয়, নতুন সময় অনুযায়ী রমজান মাসে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। আর শুক্রবার ও শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি। ফলে দেশের সব আর্থিক প্রতিষ্ঠানে পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।


রমজান মাস শেষ হওয়ার পরে আর্থিক প্রতিষ্ঠানে অফিস সময়সূচি আগের অবস্থায় ফিরে আসবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩ এর ৪১(২)(ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।


thebgbd.com/NIT