ঢাকা | বঙ্গাব্দ

কিয়েভকে ‘দ্রুত’ চুক্তির আহ্বান ট্রাম্পের

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘ইউক্রেনকে দ্রুত আলোচনার টেবিলে আসা উচিত এবং একটি চুক্তিতে পৌঁছানো উচিত।’
  • অনলাইন ডেস্ক | ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
কিয়েভকে ‘দ্রুত’ চুক্তির আহ্বান ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার বলেছেন, তিনি আশা করেন, মার্কিন-মধ্যস্থতায় মঙ্গলবার জেনেভায় মস্কো এবং কিয়েভের মধ্যে আলোচনায় রাশিয়ার সাথে ‘দ্রুত’ একটি চুক্তিতে পৌঁছাবে ইউক্রেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান বিষয়ে বৈঠককে সামনে রেখে ট্রাম্প এই মন্তব্য করেন।


এই আলোচনার মূল লক্ষ্য হলো রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো এবং শান্তি ফিরিয়ে আনা। ওয়াশিংটন যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘ইউক্রেনকে দ্রুত আলোচনার টেবিলে আসা উচিত এবং একটি চুক্তিতে পৌঁছানো উচিত।’


সূত্র: এএফপি


এসজেড