ঢাকা | বঙ্গাব্দ

রাশিয়ার জন্য ‘তিন দিকেই ব্যর্থতা’

এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘এই যুদ্ধ রাশিয়ার জন্য সামরিক, অর্থনৈতিক ও কৌশলগতভাবে তিন দিকেই ব্যর্থ।’
  • অনলাইন ডেস্ক | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
রাশিয়ার জন্য ‘তিন দিকেই ব্যর্থতা’ ইমানুয়েল ম্যাক্রোঁ।

ইউক্রেনের বিরুদ্ধে ভ্লাদিমির পুতিনের যুদ্ধ রাশিয়ার জন্য ‘তিন দিক দিয়েই ব্যর্থতা’। রাশিয়ার আগ্রাসনের চার বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার এ মন্তব্য করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।


পশ্চিমা সমর্থনপুষ্ট ইউক্রেনে রাশিয়ার অভিযানের প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘এই যুদ্ধ রাশিয়ার জন্য সামরিক, অর্থনৈতিক ও কৌশলগতভাবে তিন দিকেই ব্যর্থ।’ প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


তিনি আরও বলেন, ‘একদিন রুশ জনগণ তাদের নামে সংঘটিত অপরাধের ভয়াবহতা, উত্থাপিত অজুহাতগুলোর অসারতা ও তাদের দেশের ওপর এর দীর্ঘমেয়াদি ধ্বংসাত্মক প্রভাব বুঝতে পারবে।’


সূত্র: এএফপি


এসজেড