ঢাকা | বঙ্গাব্দ

ব্রাজিলে ভারী বৃষ্টিপাতে নিহত ১৪

জুইজ দে ফোরা পৌরসভার মেয়র কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, আরও কয়েকজন নিখোঁজ রয়েছে।
  • অনলাইন ডেস্ক | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
ব্রাজিলে ভারী বৃষ্টিপাতে নিহত ১৪ ব্রাজিল।

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস জেরাইস অঙ্গরাজ্যে ভারী বৃষ্টিপাতে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে এবং ৪ শতাধিক মানুষ গৃহহীন হয়েছে বলে মঙ্গলবার কর্তৃপক্ষ জানিয়েছে। সাও পাওলো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


জুইজ দে ফোরা পৌরসভার মেয়র কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, আরও কয়েকজন নিখোঁজ রয়েছে। তবে, তাদের সংখ্যা নির্দিষ্ট করে বলা হয়নি।


সূত্র: এএফপি


এসজেড