মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার বলেছেন, দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ওয়াশিংটন কর্তৃক উৎখাতের পর থেকে আমরা ৮০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল পেয়েছি। খবর বার্তা সংস্থা এএফপি’র।
ট্রাম্প হোয়াইট হাউসে তার দ্বিতীয় মেয়াদের প্রথম ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণে বলেন, ‘আমাদের নতুন বন্ধু এবং অংশীদার ভেনিজুয়েলার কাছ থেকে আমরা ৮ কোটি ব্যারেলেরও বেশি তেল পেয়েছি। মার্কিন তেল উৎপাদন প্রতিদিন ৬ লাখ ব্যারেলেরও বেশি বৃদ্ধি পেয়েছে।’
মাদক পাচার এবং অন্যান্য অপরাধের অভিযোগে ট্রাম্প জানুয়ারিতে সমাজতান্ত্রিক নেতা মাদুরোকে আটকের নির্দেশ দেন এবং তারপর থেকে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে দেশটির ওপর থেকে তেল নিষেধাজ্ঞা শিথিল করেছেন।
সূত্র: এএফপি
এসজেড