ঢাকা | বঙ্গাব্দ

হাজারীবাগে স্কুল ছাত্রী বিন্তি হত্যা: সিয়ামের দায় স্বীকার

  • নিজস্ব প্রতিবেদক | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
হাজারীবাগে স্কুল ছাত্রী বিন্তি হত্যা: সিয়ামের দায় স্বীকার ফাইল ছবি

রাজধানীর হাজারীবাগে অষ্টম শ্রেণির স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত সিয়াম দায় স্বীকার করেছেন। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আসামিকে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।


এর আগে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে হাজারীবাগ থানার একটি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শাহরিয়ার শারমিন বিন্তি স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পরিবারের দাবি, পূর্বপরিচিত সহপাঠী সিয়াম এ ঘটনায় জড়িত।


বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার মোস্তফা তারিকুজ্জামান অভিযুক্তকে আটকের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সিয়াম নামে এক যুবককে আটক করা হয়েছে।


thebgbd.com/NIT