ঢাকা | বঙ্গাব্দ

কিশোরীকে ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি নুরা গ্রেপ্তার

  • নিজস্ব প্রতিবেদক | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
কিশোরীকে ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি নুরা গ্রেপ্তার ফাইল ছবি

নরসিংদীর মাধবদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলার মূল আসামি নুরাকে গাজীপুরের মাওনা এলাকা থেকে গ্রেপ্তার করেছে নরসিংদী পুলিশ।

একই সময় ময়মনসিংহের গৌরিপুর থেকে অপর আসামি হযরত আলীকেও গ্রেপ্তার করেছে নরসিংদী পুলিশ। এ ঘটনায় এ নিয়ে মোট সাত আসামিকে গ্রেপ্তার করা হলো।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক।

thebgbd.com/NIT