ঢাকা | বঙ্গাব্দ

পেজেশকিয়ান ‘নিরাপদ ও সুস্থ’ আছেন

ইরনা এক প্রতিবেদনে জানিয়েছে, ‘প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন এবং তার কোনো সমস্যা নেই।’
  • অনলাইন ডেস্ক | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
পেজেশকিয়ান ‘নিরাপদ ও সুস্থ’ আছেন মাসুদ পেজেশকিয়ান।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ‘নিরাপদ ও সুস্থ’ আছেন বলে শনিবার জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ এক প্রতিবেদনে জানিয়েছে, ‘প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন এবং তার কোনো সমস্যা নেই।’ দেশটির মেহের এবং ইসনা নিউজ এজেন্সিও এই খবরের সত্যতা নিশ্চিত করেছে।


সূত্র: এএফপি


এসজেড