ঢাকা | বঙ্গাব্দ

তেহরানে ‘আগ্রাসনের’ খবর নিশ্চিত

দেশটির ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের কেশভারদুস্ত এবং পাস্তুর জেলায় ‘সাতটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে’।
  • অনলাইন ডেস্ক | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
তেহরানে ‘আগ্রাসনের’ খবর নিশ্চিত ইরান।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন শনিবার তেহরানে একের পর এক যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেটিকে ‘জায়নবাদী শাসনের বিমান হামলা’ হিসেবে নিশ্চিত করেছে। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


এদিকে দেশটির ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের কেশভারদুস্ত এবং পাস্তুর জেলায় ‘সাতটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে’। এই এলাকাতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবন অবস্থিত।


সূত্র: এএফপি


এসজেড