ইসরায়েলি সেনাবাহিনী রোববার জানিয়েছে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের জবাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ সময় ইসরায়েলের মধ্যাঞ্চল জুড়ে ও অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন অংশে বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে। জেরুজালেম থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়েছে।’ প্রয়োজন অনুযায়ী হুমকি প্রতিহত ও আঘাত হানতে বিমান বাহিনী কাজ করছে।
সূত্র: এএফপি
এসজেড